জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শনিবার (১৪ মার্চ) সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন।
এদিন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বৃক্ষরোপণের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।