দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে ১ নম্বর সকর্ত সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরে র আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই দমকা বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের শঙ্কাও রয়েছে।