পুলিশে বড় রদবদল
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী তারা অবসরজনিত সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (অ্যান্টি টেররিজম ইউনিট), ডিআইজি ইমতিয়াজ আহমেদ (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. হাবিবুর রহমান (সিআইডি), ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর (পুলিশ অধিদপ্ততর), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, ডিআইজি এস এম আখতারুজ্জামান (পুলিশ স্টাফ কলেজ), ডিআইজি হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি, নোয়াখালী), ডিআইজি মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা), ডিআইজি রুহুল আমিন (ট্যুরিস্ট পুলিশ), ডিআইজি মো. রফিকুল হাসান গনি (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. মিজানুর রহমান (পুলিশ অধিদপ্তর), ডিআইজি মো. মজিদ আলী (সিআইডি), ডিআইজি কাজী জিয়া উদ্দিন (পুলিশ অধিদপ্তর), ডিআইজি মো. গোলাম রউফ খান (রেলওয়ে পুলিশ), ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি, রংপুর), ডিআইজি রাখফার সুলতানা খানম (হাইওয়ে পুলিশ), এসপি ফারহাত আহমেদ (রেলওয়ে পুলিশ)।
পুলিশ প্রশাসনে হঠাৎ এই বড় ধরনের পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। জনস্বার্থে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে বাহিনীতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা