আসন্ন ঈদুল আজহায় বড় ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। এই ঈদে সাতদিনের ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।