সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (৮ মে) ডিএসসিসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া, বিজ্ঞাপন কর পরিশোধ করার সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা রাখবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে রাজস্ব বিভাগের সব দপ্তর খোলা থাকার পাশাপাশি অঞ্চল পর্যায়ে আঞ্চলিক অফিসের রাজস্ব বিভাগ, দপ্তরও খোলা থাকবে।