আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসেও ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন আগের দামে বিক্রি হবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, পেট্রলের ১৪০ টাকা, অকটেনের ১৪৫ টাকা এবং কেরোসিনের ১৩৫ টাকা বহাল থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে এই মূল্য কার্যকর হবে।