কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।
যোগাযোগ: মো. ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক)
মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২
হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯
এদিকে, কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ যাবত এ অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।
উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া, আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।