বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অব অনার দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।