অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে পুরোটা সময় ব্যর্থ লিটন দাস। দুই টেস্টে মোট তিন ইনিংস খেলেও প্রতিবারই শূন্য রানে ফিরেছেন বাংলাদেশের টাইগার খ্যাত এই ক্লাসিক ব্যাটার। এর মধ্যে দুবারই তাকে আউট করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ডারউইনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১২ বল খেলে ডাক মেরেছিলেন তিনি। এরপর ম্যাকাইতেও ডাকের ধারাবাহিকতা বজায় রাখেন এই উইকেটরক্ষক। তাই তো প্রশ্নটা উঠছে, আপনার-আমার সাথে লিটন দাসের পার্থক্য কোথায়?
পায়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে দলে ছিলেন না লিটন। পরে দ্রুত পুনর্বাসন শেষে দলে ফেরেন তিনি। তবে মাঠে ফেরার পর ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি এই ক্লাসিক ব্যাটার। বারবারইর পরাস্ত হয়েছেন শিশুসুলভ দায়িত্বহীন ব্যাটিংয়ে।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর ম্যাকাই টেস্টের দুই ইনিংসেও শূন্য রানে ফেরেন লিটন। আজ লজ্জার হার এড়াতে ২৩তম ওভারে স্টার্কের প্রথম বল খেলেন তিনি। প্রথম ৯ বল সামলে নিলেও দশম বলেই তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের ক্যাচে পরিণত হন।
এর আগে দ্বিতীয় ইনিংসে স্টার্কের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারে সাদমান ইসলামকে ১ রানে মার্নাস লাবুশেনের ক্যাচ বানানোর পরের বলেই মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন স্টার্ক। মাত্র ৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শরীফুল ইসলাম। ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়া ২১০ রানে থামার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ তখন ১৪৬ রানে পিছিয়ে ছিল।