সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬৯ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন মারা গেছেন।
আরও জানা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের কম বয়সি রয়েছেন চারজন। এছাড়া ৪০ বছরের বেশি বয়সিও চারজন। মৃতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষও ৫ জন।
এ সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু এবং ৪ হাজার ৪৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।