রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ১০তলা ভবনের ৯ম তলায় আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।