সারাদেশে সোমবার (১৯ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস এ কথা জানিয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮.১২ কিলোমিটার। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগে তেতুঁলিয়াতে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে।