বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুসারে, সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হচ্ছেন- আব্দুল কাদের, এ কে এম দৌলত আকবর, মধুসূদন দাস, মো. নাজমুল ইসলাম, মুহাম্মদ সালমান ফার্সী, এ কে এম আহসান হাবীব, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, অরিত সরকার ও নিয়াজ মেহেদী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন।