পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
সোমবার (৩০ মার্চ) সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। স্ত্রীসহ ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলামের। গতকাল ঢাকা ত্যাগের পূর্বে তিনি তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।