রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গুলশানের বাসা থেকে এসেছে তারা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কালো গ্লাসের গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারা। মাত্র ১৩ বছর বয়সে বাবার সঙ্গে নির্বাসনে যান জাইমা রহমান। বাবা তারেক রহমানের মতো দীর্ঘদিন দাদির সাহচর্য পাননি তিনিও। অবশেষে টানা দেড় যুগের দাদিকে কাছে না পাওয়ার আক্ষেপ ঘুচালো ব্যারিস্টার জাইমা রহমানের।
এদিন বিকেল পাঁচটার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হন তারা।
এর আগে বিকেল ৪টার দিকে পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।