জাতীয় ঐক্য গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে খেলাফত মজলিস নেতার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয়েই দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে পারস্পরিক যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে আসিফ মাহমুদ ও মামুনুল হক একসঙ্গে ইফতার করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল মাহমুদ শান্ত, তারেক রেজা এবং সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।