বাংলাদেশ হাইকমিশন অটোয়ার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এই স্মরণসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, সিনিয়র সহ-সভাপতি মারীফুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার মানিক, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম (সুমন), যুগ্ম সম্পাদক মহীম আহমেদ, কুইবেক বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির সাদিক, কুইবেক বিএনপির সহ-সভাপতি লুইস, মন্ট্রিয়াল বিএনপির সভাপতি মামুনুর রশীদ, কানাডা বিএনপির নেতা আসানুর রহমান পরশ, ফজলুর রহমান আসাদ, মিজানুর রহমান, সোলেমান আহমেদ আফতাব, রহমত হোসেন, কামাল উদ্দিন, লোকমান উদ্দিনসহ আরও অনেকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।