সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে উস্কানিমূলক বেশ কয়েকটি স্ট্যাটাস দেন তিনি। এরপর শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।