নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী জুলাই জাদুঘরে স্থাপিত ভাস্কর্য ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, জুলাই জাদুঘরের ভাস্কর্যগুলো হেফাজতে ইসলামকে সমালোচিত করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই ভাস্কর্যগুলো করানো হয়েছে হেফাজতকে সমালোচিত করতে। না হয় শাপলাকে স্মরণীয় রাখার নামে ভাস্কর্য করতে হেফাজতের কেউ কি বলেছে? তাহলে কেন করা হলো? কিছু কুকুরের ঘেউ ঘেউ করার সুবিধা হয়েছে!’
হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আপনারা অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান করুন এই ভাস্কর্য ভেঙে দিতে। না হয় আমরা ছোটরা কিন্তু যে কোনো দিন জুলাই জাদুঘরে গিয়ে এগুলো নিজ হাতে ভেঙে দিয়ে আসব!’