আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে অধিনায়ক লিওনেল মেসিকে রেখেই ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ হওয়ায় এই ম্যাচ ও স্কোয়াড দুটোই বিশেষ গুরুত্ব বহন করছে।
স্কোয়াড ঘোষণায় কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে বাদ পড়েছেন। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো এই ম্যাচে দলে জায়গা পাননি। তাদের অনুপস্থিতি সত্ত্বেও স্কালোনি অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল গড়েছেন।
নতুনদের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। তাদের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দেয়, যেখানে স্কালোনি ধীরে ধীরে নতুন প্রতিভাদেরও সুযোগ দিচ্ছেন।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা
ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ
বিশ্বকাপের আগে শেষ ঘরের মাঠের এই ম্যাচকে ঘিরে তাই সমর্থকদের আগ্রহও তুঙ্গে। মেসির নেতৃত্বে দলটি নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে, যা আগামী বড় টুর্নামেন্টের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।