ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছেও। নানা নাটকীয়তার পর দুই লেগের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে এখন শেষ আটের দলগুলো নির্ধারণ হয়ে গেছে। আর সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেছে, শেষ আটে কোন দল কার মুখোমুখি হবে।
শেষ আটে স্পেন থেকে সর্বোচ্চ তিনটি দল শেষ আটের টিকিট পেয়েছে; অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইংল্যান্ড থেকে শেষ আটের টিকিট কেটেছে আর্সেনাল ও লিভারপুল। শেষ আটের বাকি তিন দল হচ্ছে জার্মানির বায়ার্ন মিউনিখ, ফ্রান্সের পিএসজি এবং পর্তুগালের স্পোর্টিং।
শেষ আটের সূচি
কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি-লিভারপুল
কোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার-ফাইনাল ৩: বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার-ফাইনাল ৪: স্পোর্টিং-আর্সেনাল
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।