৪ মাস পর বার্সেলোনার অভিযোগই সত্যি মানল উয়েফা
প্রায় চার মাস পর বার্সেলোনার সেই বিতর্কিত অভিযোগকেই কার্যত সঠিক বলে স্বীকৃতি দিল উয়েফা। রেফারিদের জন্য নতুন নির্দেশনায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, কোনো খেলোয়াড় যদি নিজের পেনাল্টি বক্সের ভেতরে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল স্পর্শ করেন এবং বল তখন খেলার মধ্যে থাকে, তাহলে রেফারিকে অবশ্যই পেনাল্টি দিতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা বা ‘কমন সেন্স’ প্রয়োগের সুযোগ থাকবে না।