মাঠের বাইরের লড়াই এবার নতুন মাত্রা পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। সামাজিক মাধ্যমের ঝড় থেকে শুরু করে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত; সবকিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মাদ্রিদভিত্তিক ওয়েবসাইট ‘ডিফেন্সা সেন্ট্রাল’ দাবি করেছে, লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকার ক্ষেত্রে বার্সেলোনা রেফারির সহায়তা পেয়েছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, ১০টি বিতর্কিত রেফারি সিদ্ধান্ত বার্সেলোনাকে সুবিধা দিয়েছে। এর মধ্যে বিতর্কিত পেনাল্টি ও লাল কার্ড বাতিলের ঘটনা রয়েছে, যা ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।
ডিফেন্সা সেন্ট্রালের তালিকা থেকে উল্লেখযোগ্য ঘটনা:
১- রায়ো ভায়েকানো – লামিনে ইয়ামালের পেনাল্টি দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই করতে পারেননি।
২- এল ক্লাসিকো – ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করায় লামিনে ইয়ামালের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হলেও পরে রেফারি সিদ্ধান্ত বদলান।
৩- সেভিয়া – আলে বালদের হ্যান্ডবল স্পষ্ট ছিল, কিন্তু পেনাল্টি দেননি।
৪- সেলটা ভিগো – মার্কোস আলোনসোর বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টি, যদিও বলটি হাতে লাগেনি।
৫- অ্যাথলেটিক বিলবাও – পাউ কুবারসির ভয়ংকর ট্যাকলেও রেফারি লাল না দেখিয়ে হলুদ কার্ড দিয়েছেন।
৬- এলচে – বক্সের ভেতরে আলভারো রদ্রিগেজকে ফাউল করলেও পেনাল্টি দেওয়া হয়নি।
৭- ওভিয়েডো – আলবার্তো রেইনার ফাউল হলেও গোলরক্ষক জুয়ান গার্সিয়ার বিরুদ্ধে পেনাল্টি হয়নি।
৮- রায়ো ভায়েকানো (ন্যু ক্যাম্প) – রাইতুকে বক্সের মধ্যে ফাউল করলেও ফারমিন লোপেজকে পেনাল্টি দেওয়া হয়নি।
৯- সেভিয়া – মাত্র ১৮ মিনিটে কানসেলরের বিরুদ্ধে রেফারি দুইবার বিতর্কিত পেনাল্টি দেন।
১০- অ্যাটলেটিকো মাদ্রিদ – জেরার্ড মার্টিনকে লাল কার্ড দেখানো হয়েছিল, পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র মাঠের পারফরম্যান্স নয়, এই রেফারি বিতর্ক বার্সা-মাদ্রিদ দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। ভক্ত-সমর্থকরা সামাজিক মাধ্যমে আলোচনা চালাচ্ছেন, কখনো কখনো রেফারির সিদ্ধান্তই কটাক্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।