হারলেই বিদায়, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। শেষ আটে জায়গা নিশ্চিত করতে দুই দলই নামছে চূড়ান্ত লড়াইয়ে।
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। টিভি ও অনলাইনে সরাসরি খেলা দেখার সুযোগ থাকছে বাংলাদেশের দর্শকদের জন্য। বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
শুধু টেলিভিশনেই নয়, অনলাইনেও ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে দেখা যাবে ম্যাচটি।
এছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।