ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ৩৯ রানে ৯ উইকেট পড়ার পর তাইজুল ও শরীফুলের কল্যাণে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলয়াউট হওয়ার লজ্জা এড়ায় বাংলাদেশ।
শেষ উইকেটে তাইজুল ও শরীফুলের ৩৫ বলে ২৫ রানই দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। শেষ ব্যাটসম্যান শরীফুল ১৯ বলে ১৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৬ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন তাইজুল।
এর আগে, ২১ রানে ৬ উইকেট পড়ার পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে বাংলাদেশের ইনিংসের কিছুটা প্রতিরোধ দেখা যায়। তাদের জুটিতে আসে ১৫ রান। কিন্তু লাঞ্চের পর ফিরেই টানা দুই ওভারে দুজনেই বিদায় নেন।
ম্যাচের শুরুতেই মিচেল স্টার্কের গতিতে পরাস্ত হয় বাংলাদেশ। ১২ রানেই ৫ উইকেট হারায় টাইগাররা। পরে আরও এক উইকেট নিলে ম্যাচ শেষে তিনি ১০ ওভারে ৬ মেইডেনে ১২ রান দিয়ে ৬ উইকেন্ট নিয়ে থামেন তিনি। অন্যদিকে প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজলউড নেন একটি উইকেট।
অন্যদিকে বাংলাদেশের টপ-অর্ডারের প্রথম চারজনের তিনজনই ফেরেন শূন্য রানে। দলের পক্ষে দুই অঙ্ক ছুতে পেরেছেন মাত্র চারজন ব্যাটসম্যান।
ডারউইনে বাংলাদেশ অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ম্যাকাই টেস্টে নেমেছিল। কিন্তু প্রথম ইন ইনিংসেই বড় ধাক্কা খেলো টাইগারররা।