সবাই যখন একে একে ফিরে যাচ্ছিলেন, তখন ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশের শেষ ব্যাটার শরিফুল ইসলাম। ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ১৪ রান করেন এই পেসার। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক রেকর্ডের অংশ হয়ে যান তিনি।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার ঘটনা এই প্রথম। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৩তমবারের মতো ১১ নম্বরে ব্যাট করা কোনো খেলোয়াড় দলের সর্বোচ্চ রান করলেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসেও এমন ঘটনা এর আগে ঘটেছে একবার। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ১২৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন পেসার তালহা জুবায়ের। এবার তার পাশে নাম লেখালেন শরিফুল ইসলাম।