চীনের ১০ প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমতি
বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি কোম্পানিগুলোর একটি এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্ফোরক উত্থানের পর এই প্রতিষ্ঠানটি এখন কার্যত বৈশ্বিক প্রযুক্তি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। সেই এনভিডিয়ার জন্য এবার বড় ধরনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার চীনের প্রায় ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার উচ্চক্ষমতার এইচ-২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ কেনার অনুমোদন দিয়েছে।