পাঁচ বছর ধরে ঝুপড়িতে বসবাস বৃদ্ধ দম্পতির
জীবনের শেষ প্রান্তে এসে মানুষের সবচেয়ে বড় চাওয়া থাকে একটু নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার আর শান্তিতে বেঁচে থাকা। কিন্তু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের গুতু মণ্ডল ও সুন্দরী বেগমের জীবনে সেই চাওয়াগুলোও যেন বিলাসিতা।