বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম
অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দল শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ডপ্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাসকে জাতীয় দলে যুক্ত করতে তাকে দেশে আনা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তার বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়েছে বাফুফে।