বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুল
নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল বুধবার (২১ জানুয়ারি) আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসির সোজাসাপ্টা জবাব, ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।