বিক্ষোভে সহিংসতা ও হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল সরাসরি জড়িত: খামেনি
ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।