অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে সুপার এইটে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেনসে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শাই হোপ।