মেসির সামনে অস্বস্তির রেকর্ড, ৯০ মিনিটেই বদলে যেতে পারে ইতিহাস
হাজারো রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। আবার ক্যারিয়ারে অনেক কঠিন সময়ও পেরিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে এবার এমন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার পেশাদার ক্যারিয়ারে আগে কখনও হয়নি। আর সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মেসি এখন মাত্র ৯০ মিনিট দূরে।