৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, যুক্তরাষ্ট্রে পৌঁছেই হেনস্তার শিকার নায়ক হুসেন
৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার পর এবার বিশ্বকাপের দেশে পৌঁছেই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়ল দলটি। প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করে ইরাকের বিশ্বকাপ নিশ্চিত করা আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।