বুধবার, ০৬ মে ২০২৬
| ২৩ বৈশাখ ১৪৩৩
ইরানে নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে অন্তত ২ সপ্তাহের জন্য পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জন প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর’ হামলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে।
আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ কথা জানান।
ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকারীদের অবশ্যই ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (১৮ মার্চ) এক লিখিত বার্তায় তিনি এই কড়া বার্তা দেন।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মুসলিমদের পবিত্র রমজান মাস চলাকালীন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইরানের পক্ষ থেকে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণ দেখিয়ে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।