চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন
ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরার পথে দেশের মানুষ। এমন সময় দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার (১৯ মার্চ) রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে। জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়।