৪ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে বুধবার (৭ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।