ধারে যাওয়ার গুঞ্জন থামিয়ে এনদ্রিককে নিয়ে রিয়ালের চমক
রিয়াল মাদ্রিদে এনদ্রিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া শঙ্কা আপাতত কাটছে। আরেক দফা ধারে পাঠানোর গুঞ্জন থাকলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই স্প্যানিশ জায়ান্টদের। বরং নতুন মৌসুমে ২০ বছর বয়সী এই তারকাকে নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রাখতে চায় লস ব্লাংকোসরা।