বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না সোমালির রেফারি
ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন পুরস্কারজয়ী সোমালি রেফারি ওমর আর্তান। দেশের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ঢুকতে দেয়নি। ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার এএফপি-কে এই কথা জানিয়েছেন।