খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ
জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।