ক্ষমতা হারানোর নেপথ্যে ভারত বিরোধিতা: কেপি শর্মা অলির দাবি
নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি অভিযোগ করেছেন, ভারতকে চ্যালেঞ্জ জানানোর কারণেই তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। লিপুলেখ ও কালাপানি অঞ্চল নিয়ে ভারতবিরোধী অবস্থান এবং অযোধ্যা-সংক্রান্ত মন্তব্য তার পতনের কারণ বলে দাবি করেন তিনি। বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন অলি। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলে আসছে।