যশোরের ‘খুনী’ থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড ইন কমান্ড, কে এই শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গুলিতে নিহত হওয়া শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের (৫৭) অপরাধ জগতের হাতেখড়ি কোনো বড় মহানগরে নয়, বরং সীমান্ত শহর যশোরে। নব্বইয়ের দশকে যশোর শহর কাঁপানো এই সন্ত্রাসী যেভাবে দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে উঠে এলেন, তা থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়।