এ বছর ৩৫০ কোটি টাকা ব্যবসার আশা সিরাজগঞ্জের খামারিদের
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের খামারিরা। জেলার প্রায় ১৭ হাজার খামারে মোটাতাজা করা হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদিপশু। এর মধ্যে প্রায় ২ লাখ ষাঁড় রয়েছে। যা জেলার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলায়ও পশু সরবরাহ সম্ভব।