বাসায় ঢুকে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা
নেত্রকোনা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে মনোয়ারা বেগম (৫৫) চায়না নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু চানঁ ও ছেলে মুন্না গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।