সেহরির সময় করাচিতে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৩
পাকিস্তানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে একটি তিনতলা আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু, তিন নারীসহ অন্তত ১৩ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। প্রথম রমজানে সেহরির সময় যখন বাসিন্দারা খাবার তৈরি করছিল, তখন বিস্ফোরণটি ঘটে। করাচির সোলজার বাজার এলাকায় বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি আশপাশের ভবনগুলোও কেঁপে ওঠে।