সন্ত্রাসীদের গুলিতে নিহত ঘানার ফুটবলার
ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ শেষে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। টিম বাসে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিম্পং। রোববার (১২ এপ্রিল) স্থানীয় সময় দেশের দক্ষিণাঞ্চলের গোয়াসো-বিবিয়ানি সড়কে এই হামলার ঘটনা ঘটে, যা পুরো ফুটবল অঙ্গনকে শোকাহত করেছে।