বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টা, আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো. রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক রিপনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।