ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমরা নেই, জড়াতেও চাই না: ইতালির প্রধানমন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইতালি অংশ নিচ্ছে না এবং যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার দেশটির সিনেটে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।