‘আমার মনে হয় না মেসি পেনাল্টি নিতে বিন্দুমাত্র ভয় পাবে’
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই ফুটবল মাঠের বাইরেও বাড়তি উত্তেজনা। ইতিহাস, রাজনীতি ও দীর্ঘদিনের বৈরিতা এই লড়াইকে আলাদা মাত্রা দেয়। তবে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই উত্তাপ কমানোর বার্তাই দিলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।