শনিবার, ২০ জুন ২০২৬
| ৬ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধায় বেড়েছে কুকুর আতঙ্ক। গত চারদিনে জেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। স্বজনদের অভিযোগ সরকারি হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন না থাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা শেষ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন রোগীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা গ্রহণ না করলে মৃত্যুর ঝুঁকি থাকলেও জেলার কোথাও প্রয়োজনীয় ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ উঠেছে।